২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১:১৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মোবাইলে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেবে গুগল

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেবে গুগল। অ্যানড্রয়েড ৫ ও তার পরবর্তী সংস্করণের সব মডেলের অ্যানড্রয়েড মোবাইল ফোনে আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু হচ্ছে অক্টোবর মাসে। এ জন্য ব্যবহারকারীদের ফোনে ইন্টারনেট কানেকটিভিটি থাকতে হবে। অর্থাৎ ফোনে ইন্টারনেট কানেকশন অন থাকলেই পাওয়া যাবে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা।

গুগল তার ব্যবহারকারীদের ভূমিকম্পের অ্যালার্ট দিতে থাকে। কিন্তু অ্যানড্রয়েড মোবাইলের জন্য এই পরিষেবাটি ভারতের ব্যবহারকারীদের নাগালে ছিল না। গুগলের সেই অত্যন্ত জরুরি আর্ককোয়েক অ্যালার্ট সিস্টেম এবার ভারতের অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে। একটি ব্লগপোস্টে গুগলের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি, মিনিস্ট্রি অব আর্থ সায়েন্সেসের সঙ্গে জুটি বেঁধে অ্যানড্রয়ে আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমটি লঞ্চ করেছে।

অ্যানড্রয়েড স্মার্টফোনের বিল্ট-ইন সেন্সর ব্যবহার করে এই পরিষেবা, যাকে আমরা অ্যাক্সিলারোমিটার বলেই চিনি।

ব্লগে এ-ও উল্লেখ করা হয়েছে, অ্যাক্সিলারোমিটারগুলো মিনিয়েচার সিসমোমিটার হিসেবেও কাজ করে।ভূমিকম্প হলো এমনই প্রাকৃতিক বিপর্যয়, যার ইঙ্গিত পেলে মানুষ আগেভাগে সতর্ক থাকতে পারেন, জীবন বাঁচাতে পারেন এবং সম্পত্তি রক্ষা পর্যন্ত করতে পারেন। সেই দিক থেকে বুঝতেই পারছেন, অ্যানড্রয়েড স্মার্টফোনের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কীভাবে কাজ করবে এই পরিষেবা, আপনার অ্যান্ড্রয়েড ফোনেও কী ফিচারটি রয়েছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।কীভাবে কাজ করবে
গুগল তাদের ব্লগপোস্টে উল্লেখ করেছে, যখন একটি অ্যানড্রয়েড ফোন ভূমিকম্পের প্রাথমিক কম্পন শনাক্ত করে, তখন এটি একটি কেন্দ্রীয় সার্ভারে তার তথ্য পাঠায়। ঠিক এরকম ভাবেই যদি একই এলাকায় একাধিক ফোন একই রকম কম্পন শনাক্ত করে, তাহলে ভূমিকম্পের উপকেন্দ্র এবং মাত্রার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুমান করতে পারে। সেই সব তথ্য এককাট্টা করেই অন্যান্য অ্যানড্রয়েড ডিভাইসগুলোতে বার্তা পাঠানো হয়। এই সতর্কবার্তা আলোর থেকেও দ্রুত গতিতে অ্যানড্রয়েড ফোনগুলোতে পৌঁছে যায়।এই অ্যালার্টগুলো এমনই ভাবে ডিজাইন করা হয়েছে, যা ইউজার-ফ্রেন্ডলি। বিভিন্ন আঞ্চলিক ভারতীয় ভাষায় সতর্কবার্তা পৌঁছে যাবে ব্যবহারকারীদের কাছে। ফলে, তা ওই দেশের একটা বড় অংশের অ্যানড্রয়েড ব্যবহারকারীর জন্য খুবই সুবিধাজনক হয়ে উঠবে।কোন কোন অ্যানড্রয়েড ডিভাইসে ফিচারটি সাপোর্ট করবে
অ্যানড্রয়েড ৫ ও তার পরবর্তী সব অ্যানড্রয়েড ভার্সনেই আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম ফিচারটি চলে আসবে সামনের সপ্তাহ অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই। তার জন্য ইউজারদের প্রয়োজন ওয়াইফাই বাই মোবাইল ডাটা ডেটা কানেক্টিভিটি। অর্থাৎ মোবাইল ডেটা বা ওয়াই-ফাই অন করে রাখলেই ফিচারটি উপভোগ করতে পারবেন আপনি। তাছাড়া আর একটা বিষয়ে খেয়াল রাখতে হবে। অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট ও লোকেশন সেটিংস সক্রিয় করে রাখতে হবে। এখন কেউ যদি এই অ্যালার্ট না পেতে চান, তাহলে তাকে ডিভাইসের সেটিংস থেকে আর্ককোয়েক অ্যালার্টস টার্ন অফ করে রাখতে হবে।