২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে জাহাজ

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ মেট্রিক টন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ম্যাজিস্ট্রি নামে একটি বাণিজ্যিক জাহাজ। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় নোঙর করে ওই বাণিজ্যিক জাহাজটি। ইতোমধ্যে জাহাজের কয়লা খালাস শুরু হয়েছে।

ওই জাহাজের শিপিং এজেন্ট সের্সাস টগি শিপিং অ্যান্ড লজিষ্টিক লিমিটেডের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ৯ সেপ্টেম্বর ৫১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। এর পর চট্রগ্রাম বন্দরে ১৯ হাজার ৩০০ মেট্রিক টন খালাস করে। বাকি ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরে পৌছায় জাহাজটি। হারবাড়িয়া এলাকায় অবস্থান রেখে জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে। এদিকে এর আগে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানী করা ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে ২৩ সেপ্টেম্বর মোংলা বন্দরে এসেছিল এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ। তার আগে ১০ সেপ্টেম্বর  রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জুয়েল অফ শোয়ার নামক একটি জাহাজ মোংলা বন্দরে আসে।