২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ ও ভাংচুর। সাংবাদিক সহ উভয়পক্ষের ১৫ জন আহত

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ | আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

বিএনপির কেন্দ্র ঘোষিত মুখে কালো কাপড় সমাবেশ ও মিছিল কর্মসূচিতে নারায়ণগঞ্জের মহানগর যুবদলের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাংচুর হয়েছে। এতে সাংবাদিক সহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। বিকেলে শহরের চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
জানা যায়, কর্মসূচি চলাকালীন সময় নবগঠিত মহানগর যুবদলের কমিটির আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদের সমর্থকরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিচে অবস্থান নেন। এসময় হঠাৎ করে যুবদল নেতা (পদবঞ্চিত) মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে তার সমর্থকরা মিছিল নিয়ে এসে লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে ধাওয়া দিলে একপর্যায়ে দু’গ্রুপের সংঘর্ষ বেধে যায়। এতে সাংবাসিক সহ উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়। সমাবেশের মাইক ও মোটরসাইকেল ভাংচুর করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।