২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে পুকুর থেকে সজীব নামে এক যুবকের লাশ উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ | আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

বন্দরে পুকুর থেকে সজীব নামে এক যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পুকুর থেকে সজীব (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ওই যুবক নেশাদ্রব্য সেবন করে পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০) আগস্ট সকাল পোনে ৭ টার দিকে বন্দর রেললাইন টিনের মসজিদ সংলগ্ন আলফা মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সজীব বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এসএস সাহা রোড এলাকার শশী মিয়ার ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত পোনে ১২ টার দিকে ৫ যুবক পুকুরপাড় বসে নেশাজাত দ্রব্য গাঁজা, ইয়াবা সেবন করে নেশাগ্রস্ত হয়ে সজীব অজ্ঞান অবস্থায় পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে বন্দর থানার এসআই ফয়েজ আহমেদ সঙ্গীয় ফোর্স এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের চেষ্ঠা করে। রাত্র গভীর হওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে পূনরায় বুধবার ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালায়। পরে পোনে ৭ টার দিকে সজীবের লাশ উদ্ধার করা হয়। নিহত সজীবের লাশ পুলিশের সুরতহাল প্রস্তুতপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক ভাবে ৪জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানা হাজতে আটক রাখা হয়েছে। আটককৃতরা হলেন: বন্দর গার্লস স্কুল সংলগ্ন আবু জাহের চেয়ারম্যানের বাড়ীর ভাড়াটিয়া রতন চন্দ্র দাসের ছেলে অন্তর (২০), কোটপাড়া এলাকার আজগর আলীর ছেলে আল আমিন (২৩), একই এলাকার নবী হোসেনের ছেলে সিয়াম (২৩), বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এসএস সাহা রোড এলাকার সিরাজ মিয়ার ছেলে সিয়াম (২২)। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দির এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেনি।