২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

২২২ আরোহী নিয়ে মাঝআকাশে বিমানের ইঞ্জিন বিকল

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ | আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

দুই শতাধিক যাত্রী নিয়ে মাঝআকাশে বিমান বিকল হয়ে যায়। কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছেড়ে যায় ইন্ডিগো এয়ারের একটি বিমান। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বাধ্য হয়ে ঘুরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট।মঙ্গলবার দুপুর ২টা ২৯ মিনিটের দিকে কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইট ৬-ই ৪৫৫ রওনা দেয়।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, রানওয়ে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বন্ধ হয়ে যায়। আগের দিন সোমবারও ইন্ডিগোর মাদুরাই-মুম্বাই ফ্লাইটে প্রথম ইঞ্জিনে ত্রুটির ঘটনা ঘটে।ডিজিসিএ বিবৃতিতে জানিয়েছে, কন্ট্রোলরুম থেকে অনুমতি দিলে জরুরি অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় দুপুর ২টা ৫০ মিনিটে। পাইলটের তৎপরতায় একটি ইঞ্জিনের সাহায্যে ২২২ আরোহী নিয়ে বিমানটি দুপুর ২টা ৫৮ মিনিটে কলকাতায় অবতরণ করে।

বিমানের ত্রুটি তাৎক্ষণিক মেরামতে সম্ভব না হওয়ায়, সন্ধ্যার দিকে অন্য বিমানে চড়ে তাদের গন্তব্যে পাঠানো হয়। বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, মুম্বাইয়ে অবতরণের আগে কারিগরি ত্রুটি দেখা দেয়।