২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ | আপডেট: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

রূপগঞ্জে ৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার  

রিপোর্টার— নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে ভূলতা ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। কুমিল্লা জেলার হোমনা থানার দড়িচর উপজেলার নূর মোহাম্মদ লাদেনের ছেলে আরিয়ান ইসলাম (২৫), ২। বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার সিঙ্গার বিল এলাকার মনা মিয়ার ছেলে রিপন মিয়া (৩২), ৩। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকার মৃত মিছির আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫), ৪। মাদারীপুর জেলার ডাষার থানার পশ্চিম বোতলা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে মিজানুর রহমান(৪৫), পুলিশ জানায় ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘদিন ধরে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া যায়। গতকাল ছিনতাইকারী, ডাকাত ও পরিবহন চাঁদাবাজদের ধরতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। পরে ঢাকা -সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোলচত্বরের সামনে থেকে বিভিন্ন যানবাহন চালকদের কাছ থেকে চাঁদা আদায় করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ভূলতা ফাঁড়ির ইনর্চাজ মোস্তাফিজুর রহমান বলেন, পরিবহনে চাঁদাবাজির ঘটনায় চার যুবকে গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।