২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ | আপডেট: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে  আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার ট্রাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপপরিচালক মো. ইকবাল কবীর, সমাজকল্যাণ পরিষদের জাতীয় কমিটির সদস্য গৌতম চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার প্রিয়ংবদা ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন। আজ ২০২২-২৩ অর্থবছরের বরাদ্দের ৩৭টি হুইলচেয়ার ও ৭টি ট্রাইসাইকেল প্রতিবন্ধীদের হাতে তুলে দেয়া হয়। একই অর্থ বছরে ইতোপূর্বে ২৩টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছিল। জেলা প্রশাসক ঘুরে ঘুরে প্রতিবন্ধী নারী, পুরুষ, শিশুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তিনি তাদের কাছে জানতে চান যে, এ হুইলচেয়ারগুলো এবং আপনাদের প্রতিবন্ধী ভাতা কে দিচ্ছে? প্রতিবন্ধীরা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ ভাতা, চিকিৎসা সেবা এবং হুইলচেয়ার দিচ্ছেন। পিরোজপুর শহরতলির আলামকাঠী গ্রামের ইউসুফ আলী জানান জ¦রে আক্রান্ত হয়ে তিনি প্রতিবন্ধী হয়ে যান। তিনি চলাফেরা করতে পারতেন না এবং হুইলচেয়ার ক্রয় করার আর্থিক সক্ষমতা তার ছিল না। এ চেয়ারটি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য পিরোজপুরের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিবন্ধীদের থেরাপিসহ বিভিন্ন ধরনের এক্সারসাইজ শেখানো হয়।