২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শুটিংয়ে ফিরলেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ | আপডেট: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

জুন মাসের শেষেই সুখবর দিয়েছিলেন রাজ-শুভশ্রী। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা রাজ ঘরণী। ইউভান এখনও তিন পূর্ণ করেনি, তার আগেই প্ল্যানিং করে দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনছেন তারকা দম্পতি। এই মুহূর্তে নায়িকা রয়েছেন প্রেগন্যান্সির দ্বিতীয় পর্বে। কিন্তু গর্ভাবস্থাতেও থেমে নেই শুভশ্রী। পেশাগত দায়িত্ব পালন করছেন সমানতালে।এই মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসাবে পাওয়া যাচ্ছে রাজ ঘরণীকে। বর্তমানে ফিনালের দিকে এগোচ্ছে এই ডান্স রিয়ালিটি শো। প্রতিযোগিদের হাড্ডাহাড্ডি লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বিচারক শুভশ্রী। শুধু নাচ দেখেই ক্ষান্ত নেই, স্টেজে নিজেও নাচছেনও।

সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ হবু মা। শুটিং সেটের নানান আপটেড ইনস্টায় শেয়ার করেন নায়িকা। রোববার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের যেমন খুশি প্রশ্ন করবার সুযোগ দিয়েছিলেন ইউভানের মা। সেখানেই তার কাছে একজন নেটিজেন জানতে চায়, তুমি প্রেগন্যান্ট কিন্তু ডান্স বাংলা ডান্স শ্যুট করছো, কোনও প্রবলেম হয় না।এমন প্রশ্ন দেখে চুপ থাকেননি শুভশ্রী। বরং সপাট জবাব দিলেন প্রেগন্যান্ট নায়িকা। ৫ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী জানান, ভগবানের দয়ায় একদম ঠিক আছি। আর মনে রাখবেন প্রেগন্যান্সি কোনও অসুস্থতা নয়।অন্তঃসত্ত্বা হওয়ার জেরে সৃজিতের ‘দশম অবতার’ হাতছাড়া হয়েছে শুভশ্রীর। যদিও এর জন্য কোনও আফসোস নেই নায়িকার। কিন্তু স্পষ্ট করলেন তিনি কাজ করতে চেয়েছিলেন এই প্রোজেক্টে, সৃজিত নিশ্চিত ছিলেন না অন্তঃসত্ত্বা শুভশ্রীকে নিয়ে।