২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৪৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শেখ হাসিনা নানা ধরনের তাস খেলতে ভালোবাসেন-রজিভী

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ | আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নানা ধরনের তাস খেলতে ভালোবাসেন। তাই কখনো জঙ্গী নাটক, কখনো আগুন সন্ত্রাসের কথা বলেন। এ ধরনের কথা বলে দেশ বিদেশে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে তিনি নিজেই যে বিভ্রান্ত তা আজ প্রমাণিত।
বিকেলে পাগলা নয়ামাটি এলাকায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক বিএনপির কেন্দ্রীয় সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে চোখে গুলিবিদ্ধ শহিদুল ইসলাম টিটুর শারিরীক অবস্থার খোঁজ ও উন্নত চিকিৎসার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে সহয়তা প্রদান করতে এসে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের ১০৩ ডিগ্রি, ১০৪ ডিগ্রি জ্বর উঠে, যা প্যারাসিটামল খেলেও নামে না। তাই তিনি পুলিশ ও র‍্যাবকে নির্দেশ দেন যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলবে তাদের কে দমন করতে। এ সময়ে শেখ হাসিনার পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে।
এসময় উপস্থিত ছিলেন,ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক কাদের গনি চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ।