২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিরিয়ায় হামলায় ১১ সেনাসদস্য নিহত

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ | আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় ভয়াবহ হামলায় দেশটির ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও প্রায় দুই ডজন সৈন্য। শনিবার (২৬ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের ভয়াবহ হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীরা হামলা চালিয়ে অন্তত ১১ জন সেনাকে হত্যা করেছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশের দক্ষিণে হওয়া এই হামলায় আনসার আল-তাওহিদ গ্রুপ এবং তুর্কেস্তান ইসলামিক পার্টির (টিআইপি) জঙ্গিরা জড়িত।

ব্রিটেনভিত্তিক এ পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেছেন, জিহাদিরা ‘সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানের নিচে খনন করা টানেল বিস্ফোরণ ঘটায় এবং একই সঙ্গে অন্যান্য টানেল থেকে আক্রমণ চালায়।’শনিবারের এ হামলায় আরও ২০ জন সিরিয়ার সেনা আহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সেনা সদস্যদের ওপর এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যখন সিরিয়া এবং তার প্রধান সামরিক মিত্র রাশিয়া ইদলিব প্রদেশের পার্বত্য জাবাল আল-জাওইয়া এলাকায় বোমাবর্ষণ চালাচ্ছে। যদিও বোমাবর্ষণের জেরে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্বেচ্ছাসেবক গ্রুপ হোয়াইট হেলমেট-এর জরুরি পরিষেবা বলেছে, বোমাবর্ষণে দুই শিশু নিহত হয়েছে। নিহত ওই দুই শিশু সম্পর্কে ভাই এবং বোন। কানসাফরা গ্রামে তাদের বাড়িতে বোমা আঘাত হানার পর তারা নিহত এবং আরও পাঁচজন বেসামরিক ব্যক্তি আহত হয়।