২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশে ৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ | আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

বিশ্বব্যাপি আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। একইসঙ্গে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন শাহ আলম কিরণ। তবে ৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর, শুক্রবার।আমদানির ভিত্তিতে সিনেমাটি দেশে মুক্তির জন্য আজ রবিবার তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

শাহ আলম কিরণ বলেন, ‘মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এখন আমরা সারা বিশ্বের সঙ্গে একই তারিখে ‘জাওয়ান’ মুক্তির বিষয়ে কথা বলছি।’অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি মন্ত্রণালয়ের মিটিংয়ে ছিলাম। তবে এ বিষয়ে শাহ আলম কিরণ বা কাজী হায়াত এর সঙ্গে কথা বলে নিলে ভালো হয়।’সিনেমাটি কি একইদিনে মুক্তি পাচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর, শুক্রবার। কারণ, বাংলাদেশে শুক্রবার ছাড়া ছবি মুক্তির নিয়ম নেই।’অ্যাটলি কুমার পরিচালিত ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। এতে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জীতা, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, থালাপাতি বিজয় ও সঞ্জয় দত্তকেও।