২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ইমরান সমর্থকদের প্রতিরোধে পিছু হটল রেঞ্জার্স-পুলিশ

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ | আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন থেকে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার পর লাহোরের জামান পার্কে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে। বুধবার প্রবল প্রতিরোধের মুখে ইমরান খানকে গ্রেপ্তার করতে আসা পাক রেঞ্জার্স ও পুলিশের সদস্যদের পিছু হটতে বাধ্য করার পর তারা উল্লাস-উদযাপনে মেতে ওঠেন।এর আগে, বুধবার ভোরের দিকে পাক রেঞ্জার্স ও পাঞ্জাব পুলিশের সদস্যদের সহায়তায় ইসলামাবাদ পুলিশ তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রচেষ্টা শুরু করে। আগের দিন মঙ্গলবারও ইমরান খানকে গ্রেপ্তারে তার বাসভবনে পৌঁছানোর চেষ্টা করলেও পিটিআইয়ের কর্মী-সমর্থকদের প্রবল বাধার মুখে শূন্য হাতে ফিরতে হয় আইনশৃঙ্খলাবাহিনীকে।

এই মামলায় কয়েক দফা শুনানিতে অংশ নেননি পিটিআইয়ের এই চেয়ারম্যান। যে কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশটির আদালত।বুধবার সকালে ইমরান খানকে গ্রেপ্তার করতে গিয়ে পিটিআই কর্মীদের কঠোর প্রতিরোধের মুখোমুখি হয় আইনশৃঙ্খলাবাহিনী। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পিটিআইয়ের কর্মী-সমর্থকের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।