২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে স্কুলের সম্পত্তি দখলের বিরোধী গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ, জনদূর্ভোগ চরমে

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ | আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

বন্দরে স্কুলের সম্পত্তি দখলের বিরোধী গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ, জনদূর্ভোগ চরমে

বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরের ৬০ নং বালিগাঁও  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবনের বাকী অংশ সম্পত্তি দখল করেছে নাসিরউদ্দিন নামে এক স্কুলশিক্ষক ও তার পরিবার। স্কুলের  সম্পত্তি দখলের বিরোধী গ্রামবাসীর চলচলের  রাস্তা বন্ধ করে দিয়েছে নাসিরউদ্দিন ।  শত বছরের চলাচলের এক মাত্র ভরসা রাস্তাটি  বন্ধ করে দেয়ায় বিকল্প ব্যবস্থায় পায়ে হেঁটে  চলাচলে চমর দূর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা ও বালিগাঁও সহ ৪/৫ গ্রামবাসী। প্রশাসনিক নিরবতা ও জনপ্রতিনিধিদের ব্যর্থতায় দীর্ঘদিনের জনদূর্ভোগে পরিনত হয়েছে বলে  বালিগাঁও গ্রামবাসীর অভিযোগ  ।

সরজমিনে গিয়ে দেখা গেছে,  উপজেলার মুছাপুর ইউপির ৫নং ওয়ার্ড বালিগাঁও গ্রামের মৃত জামালউদ্দিনের   দানে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয় বহুতল ভবন।  ভবনের বাকী অংশ স্কুলের সম্পত্তি দখল করে  ঘর দোকান পাট নির্মাণ করে ভাড়া তুলছেন  একই গ্রামের বাসিন্দা, মালিবাগ সরকারও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসিরউদ্দিন ও তার লোকজন। স্কুলের সম্পত্তি দখলে নেয়ায়  গ্রামবাসীর রোষানলে পড়েন নাসিরউদ্দিন। এতে গ্রামবাসীর উপর নাসিরউদ্দিন ক্ষিপ্ত হয়ে স্কুলের জমির উপর ভবনের উত্তর পাশ দিয়ে গ্রামবাসীর  চলাচলের রাস্তা বন্ধ করে দেন। চলাচের রাস্তা বন্ধ করে রাখায় রাস্তা ছাড়া অবরুদ্ধ এ গ্রাম। স্কুলের সম্পত্তি দখলের বিরুদ্ধে কেউ কথা বললেই  নাজেহাল হয়েছেন অভিযোগ রয়েছে।

স্কুল কমিটির সাবেক সভাপতি আব্দল মান্নান মাষ্টার জানান, স্কুলের নামে দুই দলিলে ৬৬ শতাংশ জমি লিখে দেয় জামালউদ্দিন মাষ্টার। তার  ছেলে নাসিরউদ্দিন স্কুলের বাকী অংশ সম্পত্তি এখনো দখলে রেখেছে। স্কুলের সম্পত্তি দখলমুক্ত করতে গ্রামবাসী প্রতিবাদ করে আসছে। এতে ক্ষুব্ধ নাসির। গ্রামবাসীকে সাহেস্তা করতে  চলাচলের রাস্তা জোর পূর্বক বন্ধ করে রেখেছে।   রাস্তা বন্ধ করে রাখায়  দূর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসী। রাস্তাটি স্কুলের সম্পত্তির উপর দিয়ে বয়ে গেছে বালিগাঁও গ্রামে।
পার্শ্ববর্তী পিচকামতাল গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া জানান, স্কুলের সম্পত্তি দখল নিয়ে বালিগাঁও গ্রামের দুই পক্ষ অবস্থান বহুবছর। আরো কয়েক বার  রাস্তা বন্ধ করে দিয়েছে নাসির।  পরবর্তীতে বিচার সালিশ বৈঠক বসে রাস্তা সরানো হয়েছে। দখল নিয়ে কথা বলায় বালিগাঁও গ্রামের চলাচলের রাস্তা ফের বন্ধ করে দিয়েছেন নাসির। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে নাসিরউদ্দিন ও তার পরিবারের লোকজনের মধ্যে যে কোনো সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

অভিযুক্ত দখলদার নাসিরউদ্দিন জানান, আমাদের পৈত্তিক সম্পত্তি ভোগদখলে রয়েছি। এ সম্পত্তি নিয়ে সরকারের সঙ্গে আদালতে মোকদ্দমা চলমান। মোকাদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের দখলেই থাকবে। কারো রাস্তা বন্ধ করা হয়নি। আমাদের পৈত্তিক সম্পত্তিতে বেড়া দেওয়া হয়েছে।