২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আবারও শীর্ষ ধনীর তকমা হারালেন ইলন মাস্ক

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ | আপডেট: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক শীর্ষ ধনী তালিকার শীর্ষ স্থান থেকে আবারও ছিটকে গেছেন। মাত্র দুই দিন (৪৮ ঘণ্টা) আগে (২৮ ফেব্রুয়ারি) ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলারের মালিক হয়ে তালিকার শীর্ষে ওঠে এসেছিলেন মাস্ক।সোমবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, দুই মাসেরও বেশি সময় পর বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ফের ফিরে পেয়েছিলেন ইলন মাস্ক। সে সময় তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার।

গত বছরের ডিসেম্বরে ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর তকমা অর্জন করেন ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট। তবে ব্লুমবার্গ জানায়, সোমবার টেসলার শেয়ারের দাম বেড়ে গেলে ইলনের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়।ব্লুমবার্গ সূচক বলছে, এবার আবারও বার্নার্ড আর্নল্ট এক নম্বর অবস্থানে ফিরে এসেছেন। তার মোট সম্পদের পরিমাণ এখন ১৮৭ বিলিয়ন ডলার।এরপর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ এখন ১১৬ বিলিয়ন ডলার। এই তালিকার চার নম্বরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ এখন ১১৪ বিলিয়ন ডলার।২০২২ সালের ৯ এপ্রিল টুইটারের ৯ দশমিক ৩ শতাংশ শেয়ার কিনে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়ে ওঠেন ইলন মাস্ক। এর পরের সপ্তাহে টুইটার কিনতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দেন টেসলা সিইও। অবশেষে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কেনা নিশ্চিত করেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ২৭ অক্টোবর এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করে, বিশ্বের জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেন কিনলেন, এর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন টেসলা সিইও।সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর থেকে কর্মী ছাঁটাই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইলন মাস্ক। চার হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটার কিনে নেন বিশ্বের এই ধনকুবের। দায়িত্ব নেওয়ার পরপরই টুইটারের শীর্ষ নেতাদের বরখাস্ত করেন তিনি। এরপর টিমের সদস্যদের নিয়ে টুইটারের সফটওয়্যার কোডসহ অন্যান্য বিষয়ে অনুসন্ধান শুরু করেন। ভেঙে দেন পরিচালনা পর্ষদও।
তথ্যসূত্র : ব্লুমবার্গ