২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কটাক্ষের শিকার সোনম কাপুর

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ | আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

বিয়ের পর থেকেই সিনেমার খবরে নেই জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নতুন বছরেও কোনো সিনেমাতে যুক্ত হওয়া বা মুক্তির খবরে তাকে হয়তো ভক্তরা পাবেন না। তবে মাঝে মাঝে সন্তান, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে শিরোনামে আসেন তিনি। সেই খবরগুলোতে ভক্তদের প্রশংসা কুড়ালেও এবার নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হলেন সোনম। নিজের ফ্ল্যাট বিক্রি নিয়ে রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন তিনি। জানা গেছে, বর্তমানে লন্ডন প্রবাসী এই অভিনেত্রী তার বান্দ্রার একটি ফ্ল্যাট সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। আর এ নিয়েও নেটিজেনদের নেতিবাচক আলোচনার মুখে পড়েছেন তিনি। কেউ কটাক্ষ করছেন, টাকার অভাবে ফ্ল্যাট বিক্রি করেছেন।

আবার কেউ বলছেন, ভারত থেকে সব গুটিয়ে লন্ডনকেই নিজের ভাবছেন সোনম। বলছেন, ‘শিকড় ভুলতে বসেছেন সোনম। ভুলে যাবেন না এই দেশই আপনাকে সোনম বানিয়েছে!’ এখন অসংখ্য সমালোচনায় ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যদিও বিষয়টি নিয়ে গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য করেনি সোনম কাপুর। তবে ফ্ল্যাট বা রিয়েল এস্টেটের ব্যবসা করে টাকা আয় করা বলিউড তারকাদের কাছে নতুন কিছু না। মুম্বাই শহরে একাধিক সম্পত্তির মালিকানা নিয়ে রাখেন তারা। সুযোগমতো সেগুলো বিক্রি করেন, কিংবা ভাড়া দেন। সোনম একা নন, প্রিয়াঙ্কা থেকে জাহ্নবী, রাজকুমারসহ অনেক তারকাই সম্পত্তি যেমন কেনেন তেমনই সেগুলো বিক্রিও করে দেন প্রয়োজন মতো। হয়তো সেই পথেই হেঁটেছেন সোনম। ১৫ কোটিতে কেনা ফ্ল্যাট ৩২ কোটিতে বিক্রি সেই ব্যবসায়িক ইঙ্গিতই বহন করছে!