২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দর প্রেসক্লাব সভাপতির বাসায় দুধর্ষ চুরি ———-

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

বন্দর প্রেসক্লাব সভাপতির বাসায় দুধর্ষ চুরি ———-

নারায়ণগঞ্জ বন্দরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।নগদ ৪৫ হাজার টাকা, ল্যাপটপ,মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। ১৬ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাতে নাসিক ২২ নং ওয়ার্ড বন্দর কবরস্থান রোডের স্বল্পেরচক এলাকায় এড.শাহ আলী পিন্টু খানের বাসভবনে এ ঘটনা ঘটে। বন্দর প্রেসক্লাবের সভাপতি এড. শাহ আলী পিন্টু খান লিখিত অভিযোগে জানান,গত শুক্রবার ১৬ ডিসেম্বর রাত ১ টার পরে ফজরের নামাজের আগে যেকোনো সময় অজ্ঞাত চোরের দল তার নিজস্ব ৪র্থ তলা ভবনের ৩য় তলায় শয়নকক্ষের ২টি জানালার থাই গ্লাস খুলে সোফার উপর রক্ষিত ব্যাগের ভেতর থাকা একটি ল্যাপটপ, সিম্ফনি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস সহ চুরি করে নিয়ে যায়।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এসআই নাহিদ মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা না থাকায় সম্প্রতি এলাকায় মাদক ব্যাবসায়ী ও মাদকাসক্তদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে আশংকাজনক ভাবে।একইসাথে কিশোর অপরাধীদের দৌরাত্ম আর অপকর্মে অতিষ্ট সাধারণ মানুষ।তাই এসব উঠতি বয়সী অপরাধী এবং মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হবার অনুরোধ করেন সচেতন মহল।একইসাথে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন শান্তিপ্রিয় এলাকাবাসী। জানতে চাইলে বন্দর পুলিশ ফাড়ীর এসআই নাহিদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগ পাওয়ার আগেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।