২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এবার আদালতে শাহরুখের ‘বেশরম রং’

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

পাঠান’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। এর মাধ্যমে তিন বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ। এরই মধ্যে সিনেমাটির গান ‘বেশরম রং’ প্রকাশ পেয়েছে। এরপর থেকে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
গানে গেরুয়া রঙের পোশাক সহজভাবে নিতে পারেনি অনেকে। তারা অশ্লীলতার অভিযোগ এনে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। এবার অভিযোগ গড়িয়েছে আদালতে।দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিনিত জিন্দাল নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেখানে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ সিনেমাসংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘এই গান অশ্লীল এবং আপত্তিকর। এটি হিন্দু ভাবাবেগের বিরুদ্ধে, কারণ দীপিকা একটি গেরুয়া রঙের বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে গানে পারফর্ম করেছেন। গেরুয়া রঙের পোশাক পরে এরকম আপত্তিকর নৃত্যের মাধ্যমে দীপিকা এবং শাহরুখ হিন্দু ভাবাবেগে আঘাত  করেছেন। ’তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন এই আইনজীবী। তার দাবি শাহরুখ এবং দীপিকা দুজনই শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শুধু তাই নয়, গানটি ইন্টারনেট এবং সিনেমা থেকেও সরিয়ে ফেলার দাবি করেছেন তিনি।‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খান, দীপিকা ছাড়াও বিশেষ একটি চরিত্রে জন আব্রাহামকে দেখা যাবে। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে।