২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজধানীতে র‌্যাব-পুলিশের নিরাপত্তা জোরদার

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পাশাপাশি কাজ করবে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র‌্যাব)।পুলিশ বলছে, রাতে ঢাকা শহরের যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলো স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ফুটবল খেলাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকবে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার বলেন, রাজধানীতে যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। ঢাকার ৮ বিভাগের ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন।র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাবের রুটিন প্যাট্রল ও চেকপোস্ট থাকবেই। পাশাপাশি ফুটবল খেলাকেন্দ্রিক নাশকতা, সহিংসতা কিংবা সংঘাতের কোনো তথ্য পাওয়া গেলে র‌্যাবের পর্যাপ্ত ফোর্স মুভ করবে।মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে।টিএসসি ছাড়াও রাজধানীর আরও কিছু জায়গায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানো হচ্ছে। এর মধ্যে রয়েছে মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, সরকারি তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিংমলের সামনে।