২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আজ শনিবার মিষ্টি মেয়ে শাবনূরের জন্মদিন

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ | আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

বাংলা চলচ্চিত্রের সফল অভিনেত্রীদের নাম নিতে গেলে একদম প্রথম সারিতেই থাকবেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের উজ্জ্বল নক্ষত্র এবং প্রশংসিত অভিনেত্রী শাবনূর। নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি।একের পর এক হিট সিনেমা দিয়ে দর্শকনন্দিত হয়েছেন।আজ এই নায়িকার জন্মদিন। ১৯৭৯ সালে বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহন করেন এই অভিনেত্রী। বাংলা চলচ্চিত্রের এই নায়িকার আসল নাম কাজী শারমিন নাহিদ নুপুর। অভিনয় জগতে এসে হয়ে যান শাবনূর।

তবে ফিটনেস হারিয়ে একসময় চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে অন্তরালে নিয়ে যান এই অভিনেত্রী। বিয়ে করে অস্ট্রেলিয়ায় গড়েন নিজের বসতি। বিয়ের পর একটি ছেলে সন্তানের মা হন তিনি। তবে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে স্বামীর সাথে। এখন নিজের পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে স্থায়ী ভাবে বসতি গেড়েছেন।ক্যামেরার সামনে না আসলেও এই অভিনেত্রী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সুবাদে সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে যাচ্ছেন। বহুবার চলচ্চিত্রে ফেরার গুঞ্জন শোনা গেলেও দূরে রয়েছেন শাবনূর। দেশ ছেড়ে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি।চলতি বছরের ২৭ মার্চ দর্শকের সঙ্গে যোগাযোগ রাখতে ইউটিউবে নিজের নামে চ্যানেল চালু করেন শাবনূর। কিছু কনটেন্টও দিয়েছেন চ্যানেলে।  প্রয়াত নায়ক সালমান শাহের নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন তিনি। নায়কের মৃত্যুর পর রিয়াজ, শাকিল, ফেরদৌস, মান্না, শাকিব খানের নায়িকা হিসেবে বহু ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন শাবনূর।গুণী এই অভিনেত্রী অভিনয় দক্ষতার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ১০ বার পেয়েছেন মেরিল-প্রথমআলো পুরস্কার এবং ছয়বার পেয়েছেন বাচসাস পুরস্কার। এই পুরস্কার ছাড়াও আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।

শাবনূর অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে সুজন সখী, দুই নয়নের আলো, মোল্লা বাড়ির বউ, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, স্বামী স্ত্রীর যুদ্ধ, বউ শাশুড়ির যুদ্ধ, এক টাকার বউসহ অসংখ্য চলচ্চিত্র।