২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:১৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বের সবচেয়ে খর্বাকায় পুরুষ ইরানের ইসমাঈল

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে খর্বাকার পুরুষ হিসেবে নাম লেখালেন ইরানের ২০ বছরের তরুণ আফশিন ইসমাঈল গাদেরজাদেহ।তার উচ্চতা দুই ফুট এক দশমিক ছয় ইঞ্চি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বরাত দিয়ে টাইমস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আফশিনের আগে বিশ্বের সবচেয়ে খর্বাকার পুরুষ ছিলেন কলম্বিয়ার ৩৬ বছরের যুবক এডওয়ার্ড নিনো হার্নান্দেজ। তার উচ্চতা আফশিনের চেয়ে দুই দশমিক সাত ইঞ্চি বেশি।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, আফশিনকে তাদের সংযুক্ত আরব আমিরাতের দুবাই অফিসে আনা হয়েছিল। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে তিনবার তার উচ্চতা মাপা হয়।আফশিন ইরানের পশ্চিম আজারবাইজানের প্রত্যন্ত এক গ্রামে জন্ম নেন। তিনি কুর্দি ও ফার্সি উভয় ভাষাতেই পারদর্শী।জন্মের সময় আফশিনের ওজন ছিল ৭০০ গ্রাম। এখন তার ওজন প্রায় সাড়ে ৬ কেজি।জন্মের পর থেকেই আফশিন আর দশটা মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারেননি। বয়স যত বেড়েছে তার জীবন যাপন আরও কঠিন হয়েছে। উচ্চতার কারণে তিনি স্কুলেও যেতে পারেননি।আফশিনের বাবা ইসমাঈল গাদেরজাদেহ বলেন, আমার ছেলের কোনো মানসিক সমস্যা নেই। ছেলের শারীরিক দুর্বলতাই তার পড়ালেখা বন্ধ হওয়ার প্রধান কারণ।