২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশের স্বস্তি

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

সামনে বিশ্বরেকর্ড লক্ষ্য। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৩ রানের। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। অর্থাৎ এই টেস্টে জিততে হলে বাংলাদেশকে বিশ্বরেকর্ড গড়তে হবে।শেষ বিকেলে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আরও বড় বিপদে ফেলতে চেয়েছিল ভারত। তবে দুই ওপেনার নাজমুল হাসান শান্ত আর জাকির হাসান সেই সুযোগ দেননি।

ভারত ১২ ওভারে ব্যবহার করেছে পাঁচ বোলার। কিন্তু উইকেট ফেলতে পারেনি। বিনা উইকেটে ৪২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। শান্ত ২৭ আর জাকির ১৫ রানে অপরাজিত আছেন।প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে আর বেশিদূর এগোতে পারেনি টাইগাররা। ৫৫.৫ ওভার খেলে অলআউট হয় ১৫০ রানে। শেষ ব্যাটার হিসেবে আউট হন মেহেদি হাসান মিরাজ (২৫)।ভারতের কুলদ্বীপ যাদব ৪০ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। ৩ উইকেট মোহাম্মদ সিরাজের।প্রথম ইনিংসে ৪০৪ করা ভারত বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে। এবার টাইগার বোলারদের পাত্তাই দেয়নি অতিথিরা। অধিনায়ক লোকেশ রাহুলকে ব্যক্তিগত ২৩ রানে ফেরান খালেদ আহমেদ।এরপর চেতেশ্বর পূজারা আর শুভমান গিল ১১৩ রানের বড় জুটি গড়েন। গিল করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৫২ বলে ১০ চার ৩ ছক্কায় ১১০ রানের ইনিংস খেলা এই ওপেনারকে ফেরান মেহেদি হাসান মিরাজ।সেঞ্চুরি করেন পূজারাও। ১৩০ বলে ১৩ বাউন্ডারিতে ১০২ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।