২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আকাশপথে সক্ষমতা বাড়াতে দুটি হেলিকপ্টার পাচ্ছে পুলিশ

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

আকাশপথে সক্ষমতা বাড়াতে পুলিশ ২টি হেলিকপ্টার পাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিবাদের তৎপরতা ও সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা জন্য আকাশপথের টহলের সক্ষমতা বাড়ানো হয়েছে। আকাশপথের টহল বৃদ্ধির জন্য বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।বুয়েট শিক্ষার্থী ফারদিনের হত্যা মামলার তদন্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে ডিবি ও র‌্যাব সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। তাদের ওপর আস্থা রাখুন।জঙ্গিবাদ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বেই জঙ্গিদের উত্থান ঘটানোর চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য দেশে জঙ্গিবাদ বিস্তার করতে পারেনি। জঙ্গিবাদ দেশ থেকে সমূলে উৎপাটন না হলেও নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মনে করি, ধর্মের সঠিক ব্যাখ্যা আমাদের ছেলেরা পাওয়ার পরে এ জায়গা থেকে ফিরে আসছে।তিনি বলেন, আমরা এ দৃশ্যও দেখেছি, মা তার ছেলেকে আমাদের কাছে ধরিয়ে দিয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের মরদেহ স্বজনেরা নেননি। সব সময় দু-একজন ভিন্ন মতের থাকে। যারা আমাদের কাছে আটক আছে, তারাও অনুশোচনায় ভুগছে, তারা ভুল কাজ করেছে।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানান।