২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও ষড়যন্ত্র করছে : তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে স্বাধীনতার পাঁচ দশকেরও পরে স্বাধীনতাবিরোধী অপশক্তি আজকে আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ধরনের ভুল তথ্য দিচ্ছে। দেশে-বিদেশে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন হাছান মাহমুদ।

তিনি বলেন, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, যারা আমাদের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই জামায়াতে ইসলামী, তাদের বংশধর, বিএনপির যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা ও বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের প্রত্যয় হচ্ছে, দেশবিরোধী সব অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।তথ্যমন্ত্রী বলেন, আমাদের স্বপ্নের ঠিকানা হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটালে রূপান্তর করেছেন। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা, এটি হচ্ছে আমাদের স্বপ্ন।হাছান মাহমুদ বলেছেন, আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। গত চৌদ্দ বছরে অভাবনীয় উন্নতি করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।