২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপ জিততে আমরা আত্মবিশ্বাসী আছি: মেসি

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ | আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

আরও একবার বিশ্বকাপ জয়ের সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি। এবার স্বপ্নভঙ্গ হতে দিতে চান না বলে জানিয়েছেন তিনি। গতকাল ফাইনাল নিশ্চিত হওয়ার পর চ্যাম্পিয়ন হওয়ার কথাই জানালেন আর্জেন্টিনার সুপারস্টার। তাঁর মতে, জানি আমরা কে এবং বিশ্বকাপ জিততে আমরা আত্মবিশ্বাসী আছি।ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেছেন,‘জানি না এটা আমার সেরা বিশ্বকাপ কি না। তবে অনেক দিন ধরেই এটা উপভোগ করছি। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে দলকে শেষ পর্যন্ত নিয়ে আসতে পারব। জানি আমরা কী এবং সমর্থকদের আমাদের উপর বিশ্বাস রাখতে বলব। অনেক বিষয় মনের মধ্যে দিয়ে গেছে। সমর্থক ও পরিবারের মুখে হাসি দেখতে পারাটা দারুণ।’

বিশ্বকাপে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন মেসি। ফাইনালে পৌঁছে বেশ উপভোগ করছেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেছেন,‘পুরো বিশ্বকাপ ছিল অবিশ্বাস্য। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এখন আমরা শেষ ম্যাচে, যা আমরা চেয়েছিলাম। আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আজ কিছু দর্শনীয় মুহূর্ত উপভোগ করছি। আমাদের সমর্থন দেওয়া সমস্ত সমর্থক ও দেশে থাকা আর্জেন্টাইনদের সঙ্গে এটি উপভোগ করছি। কল্পনা করছি বিশ্বকাপ জিতলে মুহূর্তটা পাগলাটে হবে।’