২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চাঁদপুরে লঞ্চে সিট নিয়ে তর্কের জেরে যুবককে পিটিয়ে হত্যা

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ | আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

লঞ্চের সিট নিয়ে তর্কের জেরে চাঁদপুরে সুমন গাজী (৩২) নামে এক যাত্রীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।এর আগে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে ওই যুবককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পেটে ও পিঠে জখম করা হয়। সুমন চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার স্বপন গাজীর ছেলে। তিনি ঢাকা বিমানবন্দর এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করতেন।

সুমনের মেজো ভাই শরিফ গাজী বলেন, সম্প্রতি দুই লাখ টাকা ঋণ করে এলাকায় জমি কিনে সে। সেই টাকার মাসিক কিস্তি পরিশোধ করতে চাঁদপুর যাচ্ছিল সুমন। সে খুব সহজ-সরল ছেলে। যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।চাঁদপুর নৌ থানার ওসি কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টায় ঢাকা থেকে এমভি সোনার তরী-৩ লঞ্চে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন সুমন। লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি এলে বাবু নামের যাত্রীর সঙ্গে সিটে বসা নিয়ে বাগবিতণ্ডা হয়। লঞ্চে থেকে বাবু তার লোকজনদের খবর দিয়ে লঞ্চঘাটে আনে। পরে রাত সোয়া ১১টার দিকে লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়লে বাবু ও তার সঙ্গীরা সুমনকে মারধর করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে পেটে ও পিঠে আঘাত করে। এ সময় সুমনের কাছে থাকা টাকা ও মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।