২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বর্তমান সরকারের নেতৃত্বে সারাদেশের ন্যায় সোনারগাঁওয়ের উন্নয়ন চলমান থাকবে–এমপি খোকা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

এমডি অনিক…..
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা বলেন,
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়ণের মাধ্যমে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে মডেল শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করার প্রকল্প হাতে নিয়েছেন। সারাদেশের মধ্যে সোনারগাঁওয়ে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করবে সরকার।বর্তমান সরকারের উন্নয়ণের মধ্যে এই পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা সহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের কাজের মাধ্যমে সোনারগাঁও পৌরসভাবাসী আরও উন্নত নাগরিক সুবিধা ভোগ করতে পারবে। বর্তমান মহাজোট সরকারের উন্নয়ন সোনারগাঁওয়ে চলমান থাকবে।
০৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সোনারগাঁও পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় ৩০০ ঘনমিটার ক্ষমতা সম্পন্ন ভূ-গর্ভস্থ পানি শোধনাগার(GWTP) ও ১৮.৭৫কিঃমিঃ দীর্ঘ পাইক লাইন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সাংসদ লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সোনারগাঁও এর আয়োজনে এবং পৌরসভার প্যানেল মেয়র নাসিম পাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টীর সভাপতি জননেতা লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, মোঃ খালেদ সালাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী,নারায়ণগঞ্জ জেলা,মোঃ ফাহিম হাসান সিরাজী,উপ-প্রকল্প পরিচালক।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরুর পর পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের ডেপুটি কমান্ডার ওসমান গনি,সম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান,পৌরসভার কমিশনার ও প্যানেল মেয়র লায়ন মোঃ আলী আকবর, কমিশনার ফারুক আহম্মেদ তপন,কমিশনার মোঃ দুলাল,কমিশনার রফিকুল ইসলাম, কমিশনার নাঈম আহম্মেদ রিপন,কমিশনার শাহাজালাল,কমিশনার মনিরুজ্জামান মধু,মহিলা কমিশনার রিতা আক্তার,কমিশনার পারভিন আক্তার,কমিশনার জায়েদা আক্তার মনি সহ সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি,স্বেচ্ছাসেবক পার্টি সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ শত শত গ্রামবাসী নিরাপদ দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।