২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৪৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ বন্দরে বুরুন্দী এলাকায় দুইপক্ষের সংঘর্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর লুটপাট,মহিলা ও শিশুসহ আহত-১০ 

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

নারায়ণগঞ্জ বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মহিলা ও শিশুসহ উভয় পক্ষের ১০ জন রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। ওই সময় হামলাকরিরা আওয়ামীলীগ নেতা হাজী আহাম্মেদ মাইনউদ্দিন তুষারের কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি ভাংচুর করে ১লাখ টাকা ক্ষতি সাধনসহ বেশকয়েকটি বাড়ি ঘড় ভাংচুর চালিয়ে লুটপাট করে পালিয়ে যায়।। সংঘর্ষের ঘটনায় আহতরা হলো এনামুল হাসান রিন্তু (১৯) তার পিতা নিজাম উদ্দিন (৫২) নুরুল আমিন (৩৪) শাহ আলম (৪২) হাজী মরজল (৭৫) হাজী নাছির উদ্দিন (৬০) হাজী কবির হোসেন (৪৮) শাওন (২১) মনি বেগম (২২) ও তার শিশু সন্তান মোয়াজ (৪)।

 

স্থানীয় এলাকাবাসী আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। গত সোমবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর ছিদ্দিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

এ ঘটনায় এনামুল হক রিন্তু ও হাজী নাছির উদ্দিন বাদী হয়ে ঘটনার ওই রাতে ঊভয় পক্ষ বন্দর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

আহত এনামুল হাসান রিন্তু অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বন্দর উপজেলার বুরুন্দী এলাকার মৃত হোসেন আলী মিয়ার ছেলে হাজী কবির হোসেন একই এলাকার মৃত সোহরাব মিয়ার ছেলে হাজী নাছির একই এলাকার মৃত মোস্তফা মাদবরের ছেলে হাজী সুমন প্রধান, নাসির উদ্দিন মিয়ার ছেলে শাওন বুরুন্দী এলাকার মরজল হক মিয়ার ছেলে নাসির উদ্দিন ও মফিজুল ইসলামের ছেলে শিহাবসহ অজ্ঞাত নামা ২০/২৫ জন সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী আহাম্মেদ মাইনউদ্দিন তুষারের কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। ওই সময় উল্লেখিত হামলাকারিরা সমাজিক সংগঠনের কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৪ আসনের এমপি শামীম ওসমানের ছবি ভাংচুর চালিয়ে একটি এলইডি টিভি লুটকরে নিয়ে যায়। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে অভিযোগের বাদী ও মহিলা এবং শিশুসহ উল্লেখিতরা মারাত্মক ভাবে আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষ বন্দর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ঘটনায় উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে। অভিযোগের তদন্তকারি কর্মকর্তা অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।