২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কাতার বিশ্বকাপের সেই ‘৯৭৪’ স্টেডিয়ামটি চেয়েছে বাংলাদেশ

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ | আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের ৮ ভেন্যুর একটি নাইন সেভেন ফোর (৯৭৪) স্টেডিয়াম। কাতার সরকার এই স্টেডিয়ামটি কোনো এক দেশকে অনুদান হিসেবে দিতে চেয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সে সুযোগটি নিতে চায়।স্টেডিয়ামটি অনুদান হিসেবে পেতে কাতার দূতাবাসের মাধ্যমে সরকারি পর্যায়ে বাফুফে এরই মধ্যে আনুষ্ঠানিকভাব অনুরোধ করেছে।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।এই স্টেডিয়াম অনুদান হিসেবে পেলে কোথায় স্থাপন করবে বাফুফে? এ বিষয়ে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা প্রাথমিকভাবে কাতারের কাছে স্টেডিয়াম চেয়ে রেখেছি। একাধিকবার এ নিয়ে তাদের সঙ্গে আমাদের কথাও হয়েছে। এখন স্টেডিয়াম যদি পাওয়া যায় সেটা কোথায় স্থাপন করা হবে এই নিয়ে সরকারের সঙ্গে আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার আমরা কথা বলবো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে।’অভিনব এক স্টেডিয়াম ৯৭৪। এ স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছিল রাশ আবু আবুদ নামে। দোহা থেকে ১০ কিলোমিটার পূর্বে পারস্য সাগরের তীর ঘেঁষে নির্মাণ করা স্টেডিয়ামের নাম পরে দেওয়া হয় ৯৭৪।শুধু শিপিং কন্টেইনার ও স্টিল দিয়ে তৈরি হয়েছে এই স্টেডিয়াম। এর বিশেষত্ব হলো স্টেডিয়াম নির্মাণের জন্য ৯৭৪ টি কন্টেইনার ব্যবহার করা হয়েছে।২২ নভেম্বর মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয়েছিল এই অভিনব স্টেডিয়ামের। ব্রাজিল ও সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচসহ ৭টি খেলা হয়েছে এই স্টেডিয়ামে।