২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ  -তদন্ত কমিটির গণশুনানি

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের  ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ ২য় দিনের মত মসজিদের বিভিন্ন অংশের মাটি খুঁড়ছেন । দায়িত্বে অবহেলার অভিযোগে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত করা হয়েছে ।  পাশাপাশি কারণ দর্শানোর নোটিস করা হয়েছে।
অপরদিকে জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটির গণশুনানিতে ১৮ জন স্থানীয় বাসিন্দা স্বাক্ষ্য দিয়েছেন। স্বাক্ষ্য গ্রহণ করেছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহেরা ববি।
এদিকে মসজিদে বিস্ফোরণে আহত শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা শেষে তিনদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গার্মেন্টস শ্রমিক মামুন প্রধান। মামুন জানান মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন নামাজের সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। তখন মসজিদের আসা আগুনে তিনি দ্গ্ধ হন।পরে  দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সট : মামুন প্রধান —বিস্ফোরণে দগ্ধ
উল্লেখ্য, শুক্রবার এশার নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশত মানুষ আহত হয়। দগ্ধ হয়ে ৩৭ জন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এর মধ্যে ২৭ জন মারা গেছে। ২৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে নারায়ণগঞ্জে ও বাকিদেরকে তাদের নিজ জেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।