২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপ থেকে বিদায়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন নেইমার

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে স্বীকার করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুট আউটে হেরে ব্রাজিল শেষ আট থেকে বিদায় নেয়। নেইমার স্বীকার করেছেন ক্যারিয়ারে অন্য কোনো পরাজয়ে এতটা কষ্ট তিনি পাননি। ৩০ বছর বয়সী নেইমারের দুর্দান্ত গোলে অতিরিক্ত সময়ে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। এই গোলের মাধ্যমে নেইমার ব্রাজিলের হয়ে  সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলের ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করেন। কিন্তু সেমিফাইনালে পথে টাই ব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ৪-২ গোলের পরাজয়ে নেইমার পেনাল্টি শুট নিতে পারেননি। সর্বশেষটি  তার নেবার কথা ছিল। কিন্তু তার আগে ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়।

এই পরাজয়ে ২০০২ সালে সর্বশেষ শিরোপা পাওয়া সেলেসাওদের আরও একটি শিরোপার জন্য চার বছর অপেক্ষা করতে হবে। ইনস্টগ্রামে নেইমার লিখেছেন, ‘আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। এই পরাজয় অবশ্যই আমাকে ভীষনভাবে কষ্ট দিয়েছে। ম্যাচের পর দশ মিনিট আমি কোন কথা বলতে পারিনি। এরপর আবেগ সামলাতে না পেরে আমি কান্নায় ভেঙে পড়ি। এই দুঃসহ স্মৃতি অনেকদিন পর্যন্ত আমাকে কষ্ট দিবে।’ব্রাজিলের বিদায়ের সঙ্গে নেইমার ইঙ্গিত দিয়েছেন এটাই হয়তোবা জাতীয় দলে তার শেষ ম্যাচ হতে পারে। যদিও কিংবদন্তি পেলে সব সময়ই যেভাবে ব্রাজিলকে অনুপ্রেরণা দিয়ে আসছেন এবারও তার ব্যতিক্রম করেননি। ৮২ বছর বয়সী পেলে  তার রেকর্ড স্পর্শ করায় নেইমারকে অভিনন্দন জানানোর পাশাপাশি খেলা চালিয়ে যেতে অনুরোধ জানিয়েছেন।