২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ফাইনালে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন দীপিকা। বিভিন্ন রঙের পোশাক পরে নজর কেড়ে নেন গোটা বিশ্বের।সম্প্রতি একটি সংস্থার বিচারে বিশ্বের সেরা ১০ সুন্দরীর মধ্যেও স্থান পেয়েছেন তিনি। প্রতি দিনই গোটা বিশ্বে দীপিকার খ্যাতি বেড়েই চলেছে।

বিশ্বকাপের ফাইনালে হাজির থাকা যে এক লাফে তা আরও অনেকটা বাড়িয়ে দেবে, তা নিয়ে সন্দেহ নেই।দীপিকা পাড়ুকোনের মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে যাচ্ছেন তিনি।শুধু ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসাবে এই কাজ করতে চলেছেন দীপিকা। আন্তর্জাতিক মঞ্চে এর আগে বেশ কয়েকবার ভারতের নাম উজ্জ্বল করেছেন দীপিকা। সেই তালিকায় যোগ হতে চলেছে বিশ্বকাপও।কাতারে এখন চলছে নকআউট পর্বের খেলা। ১৮ ডিসেম্বর জমকালো ফাইনালের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।শিগগিরই কাতারে যাবেন ভারতের এই অভিনেত্রী। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কিনা, তা অবশ্য জানা যায়নি।শেষবার দীপিকাকে দেখা গিয়েছিল ‘গেহরাঁইয়া’ ছবিতে। আগামী জানুয়ারিতে মুক্তি পাবে দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’।সেখানে শাহরুখ খান এবং জন আব্রাহামকেও দেখা যাবে। এ ছাড়া ‘প্রোজেক্ট কে’ নামে আরেকটি সিনেমার কাজেও এখন ব্যস্ত দীপিকা। সেখানে দক্ষিণী অভিনেতা প্রকাশ রয়েছেন। এ ছাড়া স্বামী রণবীর সিংহের সিনেমা ‘সার্কাস’-এও বিশেষ চরিত্রে দেখা যাবে।