২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৩৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিএনজির লুকিং গ্লাস বাইরে প্রতিস্থাপনের নির্দেশ হাইকোর্টের

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

রাস্তায় চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশার লুকিং গ্লাস ভেতরে না রেখে বাইরে প্রতিস্থাপন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিআরটিএকে আগামী দুই মাসের মধ্যে এবিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে লুকিং গ্লাস প্রতিস্থাপন বিষয়ে বৃহৎ পরিসরে জাতীয় পত্রিকায় এবং গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে বলেছেন আদালত।আজ মঙ্গলবার (৬ ডিসেম্ব) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।পরে অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ বলেন, আজ হাইকোর্ট আদেশ দিয়েছেন। সেই আদেশে সিএনজির সামনের দিক থেকে দেখা আয়না (ডানে এবং বায়ে) বাইরে প্রতিস্থাপন করার জন্য বিআরটিএকে আগামী দুই মাসের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন। এবং সর্ববৃহৎ পরিসরে জাতীয় পত্রিকায় এবং গণমাধ্যমে জানাতে বলা হয়েছে।

বাধ্যতামূলকভাবে ফ্ল্যাট আয়না লাগাতে হবে এবং ঐচ্ছিকভাবে ফ্ল্যাট ও কনভে আয়নার সমন্বয়ে আয়না লাগানো যাবে। ঐচ্ছিকভাবে পেছনে দেখার জন্য ছোট ক্যামেরা লাগানো যাবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে, একই দিনে এই আদেশ বাস্তবায়নর জন্য বিআরটিএকে বলা হয়েছে।এর আগে গত ১৭ নভেম্বর রাস্তায় চলাচলকারী সিএনজির লুকিং গ্লাস ভেতরে না রেখে বাইরে রাখতে হবে হাইকোর্টে এমন প্রতিবেদন দাখিল করে বুয়েটের মেকানিক্যাল বিভাগ।পরে আদালত প্রতিবেদনের বিষয় বিস্তারিত জানতে বুয়েটের মেকানিক্যাল বিভাগে প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান ও বিআরটিএর পরিচালক সীতাংশু বিশ্বাসকে আসতে বলেন আদালত।