২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কূটনৈতিকরা কাউকে ক্ষমতায় বসানোর ক্ষমতা রাখেন না : তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ দেশের মালিক জনগণ। ক্ষমতায় কে থাকবে, কে থাকবে না—তা নির্ধারণ করবে জনগণ। কূটনৈতিকরা কাউকে ক্ষমতায় বসানোর ক্ষমতা রাখেন না। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জজার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। মিসরে অনুষ্ঠিত ‘কপ-২৭ সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির চাওয়া অনুযায়ী তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে জায়গা দেওয়া হয়েছে। তারা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল। এটা বরাদ্দ দেওয়ার পর সেখানে তাদের যেতে এত অনীহা কেন? তারা শুধু রাস্তায় জনসভা করতে চায়। নাগরিক এবং সাংবাদিকরা রাস্তায় সমাবেশ চায় না। কারণ এতে জনভোগান্তি হয়। প্রকৃতপক্ষে তারা জনসভা নয়, ইস্যু বানাতে চায়। আমাদের সরকার কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। কেউ অপচেষ্টা চালালে আমাদের দলের নেতাকর্মীরা দেশবাসীকে নিয়ে তা প্রতিহত করবে।বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও ইসরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আগুন সন্ত্রাসে বিএনপির নেতকর্মীরা জড়িত। তাদের নির্দেশের ভিডিও আমাদের কাছে আছে, অডিও আছে। আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন, পুলিশ ব্যবস্থা নেবে। তাদের বিরুদ্ধে মামলা আছে। আদালত জামিন বাতিল করেছেন, এখানে সরকারের কিছু করার নেই।