২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বিএমএসএফ

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বিএমএসএফ
নাটোর, ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর পেশাগত দায়িত্ব পালন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন। এ সময় মিডিয়া গুলোকে সরকার ঘোষিত ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য মালিকপক্ষের নিকট আহ্বান জানান। মফস্বলের সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে নিত্যনৈমিত্তিক মামলা, হামলা, হয়রানির শিকার হয়ে বেতন ভাতা না পেয়ে অসহায়ত্ব ভোগ করছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সেবা মাস উপলক্ষে মঙ্গলবার বিকাল চারটায় নাটোরের সাংবাদিকদের সাথে ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার আয়োজনে সিংড়া মডেল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জাতীয় কমিটির সদস্য ও নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন,কেন্দ্রের আজীবন সদস্য মোস্তাক আহমেদ খান।
জুলহাস কায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফজলে রাব্বী,বেলাল হোসেন বাবু, রবিন খান,লিটন আহমেদ, মাসুদ রানা , আনোয়ার ইবনে হাসিফ, আনোয়ার হোসেন আরিফ প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত চৌদ্দ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।