২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

স্লোগান দিতে হলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে দিন : কাদের

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ | আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বহুল প্রত্যাশিত নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ সোমবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হয়েছে। এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।প্রধান অতিথি ওবায়দুল কাদের সম্মেলনস্থলে আসেন সাড়ে ১১টায়। ১১টা ৪০ মিনিটে তিনি বিশেষ অতিথিদের নিয়ে সভা মঞ্চে উঠেন। এরপর দুপুর ১২টার দিকে ওবায়দুল কাদের সম্মেলন উদ্বোধন করেন। এ সময় হাজার হাজার দলীয় নেতাকর্মী ওবায়দুল কাদের কে শুভেচ্ছা জানান।

উদ্বোধনী বক্তৃতায় ওবায়দুল কাদের উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে বলেন, স্লোগান যদি দিতে হয়, তাহলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন। তিনি বলেন, অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আজকের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধ লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলছে দেশ।সম্মেলনে সভাপতিত্ব করছেন অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। এ সময় স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।