২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে : বাণিজ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। আমাদের এখন ব্যাংকগুলো ডলার সংকটের কারণে এলসি করতে পারছে না। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি।টিপু মুনশি বলেন, এলসি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিবো। এ ছাড়াও একটি সমন্বিত কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। যেভাবেই হোক রমজান মাসে আমাদের জিনিসপত্রের দাম যাতে আর না বাড়ে সে চেষ্টা করতে হবে।এ সময়ে বাজারে চিনির সংকট নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ফেরেশতা নয়। আমরা দাম নির্ধারণ করে দিলেও বাজারে সেটা কার্যকর হচ্ছে না। এ জন্য আমাদের মনিটরিং আরও বাড়াতে হবে।সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রধানরা অংশ নেন।