২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:১৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শীতের সকাল জমে উঠুক ভাপা পিঠার স্বাদে

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

শীত মানেই নতুন গুড়ের পিঠা পায়েসের মিষ্টি গন্ধে মৌ মৌ করতে থাকে চারদিক। সেই সাথে বাঙালির ঘরে ঘরে ধুম পড়ে যায় পিঠা পুলির। চিতই পিঠার পাশাপাশি ভাপা পিঠার কথা কিন্তু ভোলেন না কেউ।শীতের সকালে খেজুরের টাটকা রসের পায়েস সেই সঙ্গে গুড়ের ভাপা পিঠা। একেবারে জমে ক্ষীর! তবে শহুরে জীবনের ব্যস্ততায় অনেকেই পিঠা বানানো শিখে নেয়া সময় পান না। আবার গ্রামে যেতে পারেন না বলে বাদ পড়ে যায় শীত আয়েশের এই পর্ব। তাহলে এখনই শিখে নিন ভাপা পিঠা তৈরির পদ্ধতি।

খুব সহজ জেনে নিন রেসিপি:যা লাগবেচালের গুঁড়া ৪ কাপ, পানি পরিমাণমতো, নারিকেল কোরানো ২ কাপ, খেজুরের গুড় দেড় কাপ (ছোট ছোট টুকরো করে কাটা), লবণ সামান্য।যেভাবে তৈরি করবেনপ্রথমে চালের গুঁড়া একটু লবণ ও হালকা গরম পানি দিয়ে মেখে চালুনি দিয়ে চেলে নিন। ছোট বাটিতে প্রথমে চালের গুঁড়া এরপর গুড় দিন তার ওপরে নারিকেল দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন।পাতলা সাদা কাপড় দিয়ে পিঠাটা মুড়ে ভাপা পিঠার পাত্রের পানি ফুটে উঠলে তার ওপরে বসিয়ে দিয়ে বাটিটি উঠিয়ে নিয়ে পিঠাটা কাপড় দিয়ে ভালোমতো ঢেকে রাখুন। ওপরে একটা ঢাকনা দিন। তিন মিনিট পর পিঠা নামিয়ে গরম গরম পরিবেশন করুন।