২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও তথ্য সম্পাদককে বন্দর নাগরিক কমিটির শুভেচ্ছা

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জ জেলা সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও তথ্য সম্পাদককে বন্দর নাগরিক কমিটির শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও বাংলার চোখ পত্রিকার সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয় ও তথ্য সম্পাদক বিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আতাউর রহমানকে অভিনন্দন জানিয়েছে বন্দর নাগরিক কমিটি। মঙ্গলবার নারায়ণগঞ্জ সাইনবোর্ডে অবস্থিত সমিতির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সমিতির সদস্য কবির সোহেল। দেলোয়ার হোসেন ঝন্টু এ সময় উপস্থিত ছিলেন। গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপিকে সভাপতি ও কে.এম আবু হানিফ হৃদয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রধান নির্বাচন কমিশনার এবং লায়ন মোজাম্মেল হক ভূইয়া, এস.এম জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট সাহিদা বেগম ও সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, সহ-সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রধান, অর্থ সম্পাদক এম.এ রশিদ ও কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।

এ ছাড়া সহ-সভাপতি মোহাম্মদ বজলুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, লায়ন মোজাম্মেল হক ভূইয়া, প্রকৌশলী গোলাম মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, জাহিদ হাসান জিন্নাহ), আলহাজ্ব চাঁন মিয়া, মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর আব্দুল আলীম, মোঃ আব্দুল হাই রাজু, মোঃ কামাল হোসেন পলাশ, সৈয়দ শরীফ উদ্দিন কাদেরী, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল আজিজ, ক্রীড়া সম্পাদক আশরাফউদ্দিন চুন্নু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. আসলাম হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. মোহাম্মদ হাবিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কাউছার আহমাদ পলাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন মালুম, তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সার্জেন্ট মনসুর (অবঃ), মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী আলম নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. আল ওয়াজেদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. জেবউননেছা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, দূর্যোগ বিষয়ক সম্পাদক সোহাগ রনি, মানবকল্যাণ সম্পাদক ইউসুফ আলী, সাহিত্য সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, সদস্য আব্দুল হাই, এস.এম জাহাঙ্গীর হোসেন, সোহাগ খাঁন, হাসিনা গাজী ও আক্তার হোসেন ।

পরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিতদের নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান। ত্রিবার্ষিক সম্মেলনে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।