২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৪৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সুযোগ পেলে প্রভাসকে বিয়ে করব : কৃতি স্যানন

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান তিনি। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন এই অভিনেতা। এর প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এ জন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়।‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর প্রভাসের প্রেম-বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। সিনেমায় তার সহ-অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন বলেও খবর চাউর হয়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। এখনো ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ তকমা নিয়ে ঘুরছেন ৪৩ বছর বয়সী এই নায়ক।

কয়েক মাস আগে গুঞ্জন চাউর হয়েছিল, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে প্রেম করছেন প্রভাস। যদিও বিষয়টি নিয়ে তারা দুজনেই মুখে কুলুপ এঁটেছিলেন। ফের এ প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন কৃতি স্যানন নিজেই।গত শুক্রবার মুক্তি পেয়েছে কৃতি-বরুণ জুটির নতুন সিনেমা ‘ভেড়িয়া’। সিনেমাটির প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে প্রভাসকে নিয়ে মন্তব্য করে নিজের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দেন এই অভিনেত্রী। যার ভিডিও ক্লিপ এখন নেটদুনিয়ায় ভাইরাল। এ আলাপচারিতায় কৃতি স্যানন বলেন, ‘কখনো সুযোগ পেলে প্রভাসকে বিয়ে করব।’গত বছর ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কৃতি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়— কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ ও প্রভাসের মধ্যে কার সঙ্গে তিনি ফ্লার্ট, ডেট ও কাকে বিয়ে করতে চান? উত্তরে কৃতি জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট, টাইগারের সঙ্গে ডেট ও প্রভাসকে বিয়ে করতে চান তিনি।‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন প্রভাস-কৃতি। ওম রাউত পরিচালিত এ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস; তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে।