২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এমন দিন গিয়েছে, খালিপেটে ঘুমাতে হয়েছে: মিঠুন চক্রবর্তী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ | আপডেট: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

ক্যারিয়ারের শুরু থেকেই বারবার তাকে গায়ের রঙ নিয়ে নানা কটূকথা শুনতে হয়েছে। তিনি এখন ভারতের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’-এর মঞ্চে তিনি আসেন পদ্মিনী কোলাপুরীর সঙ্গে। সেখানে এসেই অভিনেতা জানান, তিনি চান না তার কোনো বায়োপিক কখনো বানানো হোক।
কিন্তু কেন মহাগুরু এমন কথা বললেন?‘লিটল চ্যাম্পস’-এ ডিস্কো স্পেশ্যাল পর্বে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। এ পর্বে এসে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়েই খানিকটা অভিমানী হয়ে যান মহাগুরু। স্মৃতি কাতর হয়ে পড়েন। তিনি অবলীলায় বলে যান তার ফেলে আসা কষ্টের দিনগুলোর স্মৃতির কথা।

এসময় মিঠুন চক্রবর্তী বলেন, আমি কখনোই চাইব না, আমি যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, তা অন্য কেউ ভোগ করুক। নিজের গায়ের রঙের জন্য পদে পদে হেনস্থা হতে হয়েছে আমাকে। চূড়ান্ত অসম্মানের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমন দিন গিয়েছে যে, খালিপেটে ঘুমাতে হয়েছে। একা একাই কেঁদেছি। এমন অনেক দিন হয়েছে, যখন ফুটপাথই ছিল আমার আশ্রয়। ’উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে মিঠুন চক্রবর্তীকে সবশেষ দেখা গিয়েছিল। জানা গেছে আগামী মাসে মুক্তি পাবে তার বাংলা সিনেমা ‘প্রজাপতি’। এ সিনেমায় দেবকে দেখা যাবে মিঠুনের সঙ্গে। এ ছাড়া মমতা শঙ্করও সিনেমাটিতে অভিনয় করেছেন।