২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ঘুস এখন ডলারে লেনদেন হচ্ছে : হাইকোর্ট

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

এখন আর বস্তায় নয়, ডলারে ঘুষ নিচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৮ নভেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. আলীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।সিলেট জেলা কারাগারে একই নামের একজনের পরিবর্তে অন্যজন চাকরি করছেন- এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ শুনানিতে অংশ নেন।আদালতে দুদকের পক্ষে শুনানিতে আইনজীবী ছিলেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।শুনানিতে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, একজন চাকরিপ্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারপরেও তাকে জয়েন (যোগদান) না করিয়ে একই নামে অন্য একজনকে চাকরি করতে দেওয়া হয়। এমন অভিযোগ ওঠায় চাকরিপ্রার্থী রিট করেছেন।এসময় রিটকারী আইনজীবীর উদ্দেশে হাইকোর্ট বলেন, ‘এসব বিষয়ে তো দুদক ব্যবস্থা নিতে পারে। দুদক কী এগুলো দেখছে না? আপনারাই চাকরির সুযোগ করে দিয়েছেন।’তখন আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘এ জন্যই তো আমরা এসেছি।’ আদালত আইনজীবীকে বলেন, ‘এখন আসছেন। ধরা খাওয়ার পরে…।’

তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাশার বলেন, ‘টেলিভিশনে প্রতিবেদন হয়েছে, সিলেট কারাগারে চাকরি না পেয়েও ২০০ কারারক্ষী কাজ করছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৮৮ জনকে পাওয়া গেছে যাদের চাকরি না হলেও কাজ করছেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানি হয়েছে।’এসময় আদালত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘গণেশ যদি সব জায়গায় রাজত্ব করে, তাহলে তো হলো না। আর এখন তো টাকায় নয়, ঘুস লেনদেন হয় ডলারের মাধ্যমে।’শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘গণমাধ্যমে দেখা যায়, ঘুস লেনদেনে বস্তায় বস্তায় টাকা লেনদেন হয়। তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, এখন আর টাকায় নয়, ঘুষ নিচ্ছে ডলারে।’ছদ্মবেশ ধারণ ও বিভিন্ন জাল-জালিয়াতি করে চট্টগ্রাম ও সিলেটে ২০০ জন কারারক্ষী চাকরি করছে বলে গণমাধ্যমে খবর প্রচারিত হয়। পরে কারা কর্তৃপক্ষ তদন্ত করে ৮৮ জনের বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ পায়। এর মধ্যে তিনজনকে পাওয়া যায়, যারা একজনের পরিবর্তে আরেকজন চাকরি করছেন।