২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কমলগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে আপন বড় ভাই পুতুল সিংহ (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। স্বামীকে রক্ষা করতে গিয়ে পুতুল সিংহের স্ত্রী লক্ষী রানী সিন্হাও গুরুতর আহত হয়েছেন। গত বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, বড় ভাই পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে বিপিন সিংহ ও তার ছেলে নিশি সিংহ পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়। পুতুল সিংহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় স্ত্রী লক্ষী রানী সিন্হা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বাবা ও ছেলে পালিয়ে যায়।  মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাত ১ টায় কর্তব্যরত  চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষনা করেন।

এদিকে স্ত্রী লক্ষী রানী সিন্হার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখনো থানায় কোনও মামলা দায়ের হয়নি।