২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরের নবীগঞ্জ খেয়াঘাট যেন মরণ ফাঁদ

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ | আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বন্দরের নবীগঞ্জ খেয়াঘাট যেন মরণ ফাঁদ

মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ নৌকা ঘাট। টোল ফ্রি এ ঘাটে চলতি বছরেই ৮/৯ টি নৌকা ও ট্রলার ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় একডজন যাত্রী। ট্রলার মালিক ও মাঝিদের স্বেচ্ছাচারিতা , অতিরিক্ত ভাড়া আদায় এবং গাদাগাদী করে যাত্রী পারাপারকে এ সব দূর্ঘটনার জন্য দায়ী করছেন যাত্রীরা। সর্বশেষ গত শুক্রবার রাতে নবীগঞ্জ খেয়া ঘাটে নৌকা ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন জিম , শাওন ও রিফাত নামের তিন কিশোর। তাদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার খানপুর এলাকায়। ঘটনার প্রত্যক্ষদর্শী অয়ন জানান, তারা কয়েকজন বন্ধু মিলে নবীগঞ্জ মেলা দেখতে যান। বাড়ি ফিরতে রাত ৯টার দিকে নবীগঞ্জ খেয়াঘাটে একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠেন। মাঝিকে নিষেধ করার পরও ছোট নৌকায় আরও ৮/১০ জন যাত্রী উঠান। নৌকাটি ছাড়ার পর পরই হেলেদুলে ডুবে যায়। ঘটনার পর নৌকার মাঝি আলমগীরকে আটক করে নৌ পুলিশ। এ দিকে শুক্রবার রাতে নৌকা ডুবির ঘটনার পর শনিবার সকালে ঘাটে অতিরিক্ত যাত্রী বোঝাই ও ভাড়া আদায়ের প্রতিবাদ করেন যাত্রীরা। এতে প্রায় আধা ঘন্টা নৌকা চলাচল বন্ধ থাকে। যাত্রীরা জানান, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এ ঘাটে টোল ফ্রি ঘোষণা করেন। কিন্তু ইজারাদারের মতোই টোল আদায় কক্ষে বসে টোল আদায় করছেন ট্রলার মালিকরা । তাদের ব্যবহারও বেশ রুক্ষ বলে অভিযোগ করেন যাত্রীরা। ট্রলারগুলো ৫০/৬০ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন হলেও প্রতি ট্রিপে ঠেসে ঠেসে ২শ’ থেকে ৩শ’ যাত্রী উঠানো হয়।