২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:১৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভোলায় ইলিশ আহরণের দায়ে ২৯ জেলে আটক

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ | আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

ভোলার উপজেলা সদরে আজ শনিবার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের দায়ে ২৯ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলা মৎস্য অফিস এবং নৌ পুলিশের পৃথক অভিযানে মেঘনা ও তেঁতুলীয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। এসময় ১৭ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ কেজি মা ইলিশ ও ৫টি ট্রলার জব্দ করা হয়।সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, মৎস্য বিভাগের উদ্যোগে সদরের তেঁতুলীয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৭ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। এছাড়া ৩ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, এ সময় ৪টি ট্রলার, ১৫ কেজি মা ইলিশ ও ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাল পুড়িয়ে বিনষ্ট, মাছ অসহায়দের মাঝে বিতরণ ও ট্রলার নিলামে বিক্রি করা হয়েছে।ইলিশা নৌ থানার পরিদর্শক (ওসি) মো. আখতার হোসেন জানান, আজ সকালে সদরের মেঘনা নদীর ভোলার চর নামক স্থান থেকে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ট্রলার জব্দ করা হয়। আটক দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান তিনি।উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।