২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

৪৪ দিন পর সুপ্রিম কোর্ট খুলছে রোববার

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ | আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

গত ২ সেপ্টেম্বর থেকে আজ ১৫ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটিসহ কোর্টের অবকাশ শেষে ৪৪ দিন পর আগামীকাল রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।খোলার দিন থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫টি বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে আগামীকাল রোববারের কার্যতালিকায় শুনানির জন্য ১৬৫৮টি মামলা রয়েছে।অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার ১৬ অক্টোবর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের বিচারপতিগন আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্য দিবস আগামী রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। মূল ভবনের ভেতরের লনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।