২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

দেশে সরকারি গুদামে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।তিনি বলেন, এই মুহূর্তে দেশে চালের মজুত আছে প্রায় ১৬ লাখ টন। ধান ৩৭ হাজার টন এবং গম এক লাখ ৬৯ টন। এটা আমরা সাধারণত আশা করি ১০-১২ লাখ থাকা উচিত। কার্তিক-আশ্বিন মাসে প্রায় ১৮ লাখ টন খুবই ভালো মজুত বলে মনে করি। কাজেই এই নিশ্চয়তা দিতে পারি যে, দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। আমনের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে বেশি ফলন হয়েছে।

বিশ্বের মানুষ খাদ্য সংকট ও মন্দা নিয়ে উদ্বিগ্ন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এই বছর ইংল্যান্ডের মতো দেশে ৪৪ ডিগ্রি তাপমাত্রা হয়েছে। পুড়ে গেছে পুরো গমের খেত। অন্যান্য ফসলের খেতও পুড়ে গেছে। আমেরিকার মতো দেশে খরা হয়েছে। এজন্য একটা আশঙ্কার কথা আসছে।বাংলাদেশের বিষয়ে তিনি বলেন, যুদ্ধের জন্য সারা পৃথিবীতে সমস্যা হলে আমরা তো আলাদা নই। আমরা তো গম বিদেশ থেকে আনি। সেজন্য সাধারণ নাগরিকদেরকেও আমরা সচেতন করছি। কার্পেটের নিচে ধুলো লুকিয়ে রেখে তো লাভ হবে না, তাতে দেশ আরও বিপর্যয়ের মধ্যে যাবে। কার্পেটের নিচে ধুলো রেখে দিলে, যখন বিপদ হবে তখন মোকাবিলা করা কঠিন হবে।সারের মজুতের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, সারের যে ঘাটতি আছে, আসলে এটা ঘাটতি নয়। আমাদের পর্যাপ্ত মজুত রয়েছে। মূলত সার নিয়ে যেটা হয়েছে মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত কিনেছে। তবে সারের মজুত যথেষ্ট। সার নিয়ে কোনো সমস্যা হবে না।সংবাদ সম্মেলনে তেলবীজের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়ে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম বলেন, বছরে ২৩-২৪ লাখ মেট্রিকটন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এরমধ্যে সরিষা, তিল, সানফ্লাওয়ারসহ অন্যান্য তেলবীজ থেকে তিন লাখ টন তেল উৎপাদন করি। আমরা মোট চাহিদার ১০ শতাংশ উৎপাদন করি।

আগামী তিন বছরে মধ্যে দেশে পাঁচটি প্রধান তেলবীজের উৎপাদন বাড়ানো হবে জানিয়ে সচিব বলেন, পরিকল্পনা নিয়েছি আগামী তিন বছরে মধ্যে সরিষা, তিল, চিনাবাদাম, সূর্যমুখী ও সয়াবিন এগুলোর উৎপাদন বাড়াবো। এখন থেকে যদি আমরা পাঁচ লাখ হেক্টর জমি তেলবীজ জাতীয় ফসলের আওতায় আনতে পারি, তাহলে তেলের মোট চাহিদার ৪০-৫০ ভাগ আমাদের উৎপাদন থেকে মেটাতে পারবো। এই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি। তবে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে উন্নত বীজ পাওয়া।