২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

২০২৫ সালের মধ্যে চাঁদে গাছ লাগাবে অস্ট্রেলিয়া

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ২০২৫ সালের মধ্যে চাঁদে গাছ লাগানোর প্রচেষ্টা চালাচ্ছে। দেশটির বিজ্ঞানীরা ভবিষ্যতের আবাসিক এলাকা গড়ে তুলতে নতুন এই মিশনে নেমেছে। শুক্রবার (৭ অক্টোবর) বিজ্ঞানীরা চন্দ্রাভিযানের ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির উদ্ভিদ বিজ্ঞানী ব্রেট উইলিয়ামস বলেন, চাঁদে গাছ লাগানোর জন্য উদ্ভিদের বীজগুলো ইসরায়েলি মহাকাশযান বেরেশিত-২-এর মাধ্যমে বহন করে চাঁদে নিয়ে যাওয়া হবে।

মহাকাশযানটি চাঁদে অবতরণের পর বীজগুলো একটি বায়ুরুদ্ধ চেম্বারের মধ্যে রেখে পানি দেওয়া হবে এবং একই সঙ্গে তাদের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।চন্দ্রাভিযানে এই প্রকল্প অস্ট্রেলিয়া ও ইসরায়েলের বিজ্ঞানীদের যৌথ উদ্যোগে লুনারিয়া ওয়ান সংস্থা পরিচালনা করছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।মূলত উদ্ভিদগুলো চরম পরিস্থিতে কতটা খাপ খাইয়ে নিতে পারে এবং তাদের বৃদ্ধির হারের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে বিজ্ঞানীদের একটি সম্ভাব্য পছন্দ হচ্ছে অস্ট্রেলিয়ায় জন্মানো এক বিশেষ প্রজাতির ঘাস, যা সুপ্ত অবস্থায় পানি ছাড়াই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে।নতুন গবেষণা সম্পর্কে ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ক্যাটলিন বার্ট এই গবেষণা সম্পর্কে বলেছেন, ‘আমাদের এই গবেষণা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খাদ্যসংকট মোকাবিলায় সহায়তা করবে। আমরা যদি চাঁদে উদ্ভিদ জন্মানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সফল হই, তাহলে ভবিষ্যতে পৃথিবীর যেকোনো চ্যালেঞ্জিং পরিবেশেও খাদ্য উৎপাদন সম্ভব হবে।’