২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৩৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিয়ের ৪ মাসেই মা হয়েছেন নয়নতারা, তদন্ত করবে তামিল সরকার

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

বিয়ের চার মাস পর যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী নয়নতারা। গত ৯ অক্টোবর নিজের ইনস্টাগ্রামে দুই পুত্রসন্তানের ছবি পোস্ট করে এই ঘোষণা দেন নয়নতারার স্বামী বিগনেশ শিবান। তারপর বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠে, বিয়ের চার মাস পর কীভাবে সন্তানের জন্ম দিলেন এই দম্পতি?বিয়ের পর দেশ-বিদেশে ঘুরে বেড়ালেও নয়নতারার কোনো বেবি বাম্প দেখা যায়নি। তাহলে কি সন্তান দত্তক নিয়েছেন? নেটিজেনদের অনেকের দাবি— সারোগেসির মাধ্যমে এই যমজ সন্তানের জন্ম দিয়েছেন নয়নতারা-বিগনেশ। এবার বিষয়টি নিয়ে তদন্ত করবে বলে জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।

ভারতীয় সংবাদমাদমাধ্যম দ্য নিউজ মিনিট এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১০ অক্টোবর) চেন্নাইয়ে সংবাদিকদের মুখোমুখি হন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। এসময় প্রশ্ন রাখা হয়, চার মাসে আগে যে দম্পতি বিয়ে করেছেন, তারাও কি সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভ করতে পারবেন? জবাবে মন্ত্রী স্পষ্ট জানান, ডিরেক্টরেট অব মেডিক্যাল সার্ভিসের পক্ষ থেকে এ নিয়ে তদন্ত হবে এবং ব্যাখ্যা চাওয়া হবে।হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে অর্থের বিনিময়ে গর্ভধারণ বা কমর্শিয়াল সারোগেসি। গত জানুয়ারি মাসে এ বিষয়ে সংসদে বিল পাস হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে— যে সকল দম্পতিরা শারীরিকভাবে সন্তানধারণে অক্ষম, একমাত্র তারাই এই পথ অবলম্বন করতে পারবেন।ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে বিগনেশ শিবানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। তারপর ৭ বছর প্রেম করেন। চলতি বছরের ৯ জুন আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন এই দম্পতি।