২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৫ ইটভাটা শ্রমিকের মৃত্যু

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড় এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) এবং পীরগঞ্জর চকশোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জব্বার।

আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করে কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, নিহত ব্যক্তিরা সবাই শ্রমিক। তারা ধাপেরহাট ৩২ মাইলের পূর্বপাশে পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর একটি ইটভাটায় কাজ করতেন। তিনি আরও জানান, বৃষ্টির মধ্যে আকস্মিক এ বজ্রপাতের ঘটনা ঘটে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।