২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না অপু বিশ্বাস

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ | আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

গত কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে শবনম বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অভিনেত্রী বুবলী সোশ্যালে বেবি বাম্পের ছবি পোস্ট করতেই শুরু হয় তোলপাড়। সন্ধ্যার মধ্যেই খবর আসে প্রায় আড়াই বছর আগে সন্তানের মা হয়েছেন তিনি। এরপর মাঝ রাতে শাকিবের বাসায় ছেলে ‘আব্রাম খান জয়’র জন্মদিন উদযাপন করেন অপু বিশ্বাস। সেখানে অভিনেতার পরিবারের সদস্যদেরও দেখা যায়।এ ঘটনার দুই দিন পরে অর্থাৎ, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রথমে বুবলী ও পরে শাকিব খান সন্তানের ছবি প্রকাশ্যে আনেন সোশ্যালের মাধ্যমে। পরে জানা যায়, ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে।

শাকিব-বুবলী মধ্যকার বিষয়টি শিরোনামে আসতেই জড়িয়ে যায় অভিনেতার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের নাম। বর্তমানে দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় অবস্থান করছেন তিনি।আনন্দবাজার অনলাইনকে অপু বিশ্বাস জানিয়েছেন— গত ২৪ ঘণ্টায় অনেকেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। কারও ফোন তুলছেন না তিনি। কেননা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথাই বলতে চান না বলে জানিয়েছেন ঢালিউড ক্যুইন।